ঠাকুরগাঁও জনসভা
বিজয় রায়, ঠাকুরগাঁও থেকেঃ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে যেসব প্রতিশ্রুতি দেন তিনি, তারেক রহমান বলেন, ‘প্রতিবছর শীতে আসতাম এই এলাকায়। দুঃস্থদের কাছে গরম কাপড় নিয়ে হাজির হতাম। নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি একযুগ। ১২ তারিখ সেই অধিকার তারা প্রয়োগ করবেন।’
এবারের নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের নয়, দেশ পুনর্গঠনের উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ রাজনৈতিক অধিকারের সঙ্গে অর্থনৈতিক অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। বিগত স্বৈরাচার নারী ও যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেনি।’
ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনের কাজে হাত দেবেন জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘নারীদের স্বাবলম্বী করতেই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। একইভাবে কৃষকদের জন্য কৃষি কার্ড যাতে তারা সহজে ঋণ নিতে পারবে। সার ও কীটনাশক পাবে। ধানের শীষ বিজয়ী হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করতে চাই। রেজিস্টার্ড এনজিও থেকে নেয়া ঋণ সরকার পরিশোধ করবে। কৃষি প্রধান উত্তরাঞ্চলে কল কারখানা গড়ে তোলা হবে। যাতে কর্মসংস্থান তৈরি হয়।’
প্রশিক্ষণ দিয়ে যুবকদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, ‘দেশকে সামনে এগিয়ে নিতে চাই। আন্দোলন সংগ্রাম করেছি, এখন মানুষকে সঙ্গে নিয়ে দেশকে পুনর্গঠন করতে হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। এই কাজ করতে দেশের মালিক জনগণের সহযোগিতা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ে চা কারখানা এবং শিল্প কারখানা চালু করতে চাই। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজের দাবি বাস্তবায়নে চেষ্টা করব। হিমাগার তৈরি করা হবে। যুবকদের জন্য আইটি পার্ক বা হাব গড়ে তোলা হবে। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় করার বিষয় আমরা দেখবো।’
বিএনপি ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘এক যুগ তারা নিজেদের স্বার্থ দেখেছে। ফলে মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে হেলথ কেয়ারার নিযুক্ত করা হবে। এসব কাজের জন্য ধানের শীষকে ভোট দিতে হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনের মাঠে এক দল অন্য দলের বিপক্ষে কথা বলে। কিন্তু অন্য দলের বিপক্ষে কথা বললে, জনগণের কোনো লাভ হবে না। মানুষ তাদের জন্য কী করব, সেটা জানতে চায়। আমরা জনগণের জন্য পরিকল্পনার কথা বলছি। জনগণকেই সকল ক্ষমতার উৎস মনে করে বিএনপি।’
তারেক রহমান বলেন, ‘যেই বাংলাদেশে মা-বোনেরা নিরাপদে চলাচল করতে পারবে, তরুণরা বেকার থাকবে না, সবাই চিকিৎসা পাবে- এমন বাংলাদেশ গড়তে চাই। দেশ স্বাধীন করেছি, চব্বিশে স্বাধীনতা রক্ষা করেছি। এখন গণতন্ত্র মজবুত করতে হবে, দেশ পুনর্গঠন করতে হবে।’
ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘যোগ্যতা দিয়ে বিচার করা হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়েই বাংলাদেশকে গড়তে হবে। ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে তাদের দায়িত্ব হবে জনগণকে দেখে রাখা।’
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
সব মন্তব্য
No Comments