যশোর অফিস: জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে যশোরের বেনাপোল বাজারে সীমান্ত এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে এ হামলা চালানো হয়। এনসিপির মিডিয়া গ্রুপ থেকে পাঠানো সংক্ষিপ্ত বার্তায় জানানো হয়েছে, এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তবে গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দলের যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন শেষে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল ঢাকার উদ্দেশে রওনা হয়। বেনাপোল বাজার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ দুর্বৃত্তরা গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং বহরে থাকা চারজন নেতাকর্মী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, সীমান্ত এলাকার মানুষের দুর্ভোগ ও চোরাচালান পরিস্থিতি সরেজমিন দেখতে তারা বেনাপোলে গিয়েছিলেন। ফেরার পথে পরিকল্পিতভাবে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিতে বারবার এমন হামলার পথ বেছে নিচ্ছে। এর আগেও ঢাকায় নির্বাচনী প্রচারণা, ঝিনাইদহ ও গোপালগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে গিয়ে তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ২৭ জানুয়ারি রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে গিয়ে ডিম নিক্ষেপের শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ঝিনাইদহে জুমার নামাজ শেষে এবং গোপালগঞ্জে সমাবেশ শেষেও তার ওপর হামলার ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় তিনি বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে এলেও সংশ্লিষ্ট দলগুলো অভিযোগ অস্বীকার করেছে।
বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হামলার প্রতিবাদে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভের ডাক দিয়েছে এনসিপির নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments