স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের সরকারি ব্যবস্থাপনায় হজে ৪ কোটি ৮৭ লাখ টাকা উদ্বৃত্ত হয়েছে। এই টাকা সরকারি মাধ্যমে হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে ফেরত দেওয়া হবে। রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী হাজিদের অনুকূলে সৌদি পর্বের অব্যয়িত অর্থ হিসেবে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা উদ্বৃত্ত হয়েছে। এই টাকা হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়া হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে সরাসরি হাজিদের নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ জন্য হাজিদের কোথাও যোগাযোগ করতে হবে না। প্যাকেজভেদে হাজিরা সর্বনিম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ ৫৩ হাজার টাকা পর্যন্ত ফেরত পাবেন।
সংবাদ সম্মেলনে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও জানান, ২০২৬ সালে হজের খরচ আরও কমিয়ে আনার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় এবার তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার টাকা থেকে শুরু।
এদিকে হজের টাকা ফেরতের নামে প্রতারক চক্র সক্রিয় হয়েছে বলেও সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, কোনো কর্মকর্তা ফোন করে বিকাশ, নগদ বা ব্যাংক কার্ডের তথ্য চাইবেন না। এ ধরনের ফোন পেলে সতর্ক থাকতে এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: পেপারবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬।এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রে ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের বিরোধিতা করে আন্দোলনের দায়ে দণ্ডিত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্প ...
রংপুর অফিস: নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সরকারি সফরে আসছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জন্মভূমিতে এটি তাঁর প্রথম আগমন। এই সফরকে ঘিরে সীমা ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
সব মন্তব্য
No Comments