মাহবুবুল আলম, সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের ঢাকা-পাবনা মহাসড়কে উপজেলার মশিপুর সরিষাকোল বাজার নামক স্থানে ১০ই অক্টোবর সোমবার আনুমানিক সকাল ৭ ঘটিকায় এ্যাম্বুলেন্স এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী মো: আসাদুজ্জামান (৪৫) নিহত হয়েছে। আহত ২ জনকে উদ্ধার করে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া অভিমুখী অ্যাম্বুলেন্স ও শাহজাদপুর অভিমুখী মুরগির বাচ্চা বোঝাই সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আসাদুজ্জামান নিহত হয়েছে।
নিহত আসাদুজ্জামান, সিরাজগঞ্জ সদর থানার বগুতগাতি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত আসাদুজ্জামানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments