স্টাফ রিপের্টার: বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া'র রূহের মাগফেরাত এবং বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ রুহুল কবির রিজভী'র সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ।
রবিবার (২২ ফেব্রুয়ারী) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি'র সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিউদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. লোহানী মোঃ তাজুল ইসলাম, ডা. সিফাত, ডা. ফিরোজ, ডাঃ রাজ্জাক, ডাঃ). হিমেল, ডা. সাব্বির, ডা. আরিফ, ডা. ইলিয়াস, ডাঃ শুভ, ডা. পাভেল, চিফ ফিজিওথেরাপিস্ট মহসিন আকন্দ, সজল, তানভীর হাসান, ছাত্রদল নেতা মুশফিক, শাহ পরান, মিরাজ হোসেন, মহিউদ্দিন মাহি, তিহান, প্রলয়, তারেক-সহ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ডা. আউয়াল বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে টানা ৭৮৭ দিন ছিলেন তিনি। বেগম খালেদা জিয়া মুক্ত হওয়ার পরেই তিনি বাসায় যান। সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধাবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রুহুল কবির রিজভী। গণতন্ত্র ও গণতন্ত্রের মা'কে ভালোবাসতে যেয়ে নিজের শরীরের দিকে খেয়াল রাখেন নাই। ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের গুলিবরণ করেছেন কিন্তু আপোস করেন নাই তিনি। নির্বাচনে বিএনপি'কে বিজয়ী করার জন্য বিরামহীন পরিশ্রম করতে যেয়ে গত ১০ই ফেব্রুয়ারি ভাইরাল নিউমোনিয়াতে আক্রান্ত হন। আজীবন দল অন্তঃপ্রাণ রুহুল কবির রিজভীর পরিপূর্ণ সুস্থতা এবং জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল থেকে দেশবাসীর কাছে কায়মনোবাক্যে দোয়া প্রার্থনা করছি।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments