বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের সেতাবগঞ্জ ফায়ারের একটি টিম রেললাইনে দুর্ঘটনার শিকার এক মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করেছে। অসাবধানতাবশত রেললাইনে পড়ে যাওয়ার পর ট্রেনের ধাক্কায় ওই নারীর বাম পা কেটে যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে স্থানীয় সেতাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জুন ২০২৬ ইং তারিখে দুপুর ২:৩৫ মিনিটে খবর পেয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। দুর্ঘটনাস্থলটি ছিল মোল্লাপাড়া বাজার সংলগ্ন রেললাইন এলাকা। উদ্ধারকারী দলটি দুপুর ২:৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অত্যন্ত দ্রুততার সাথে উদ্ধার কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুমানা (৪০) নামের ওই মানসিক ভারসাম্যহীন নারী রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় হঠাৎ পা পিছলে লাইনের ওপর পড়ে যান। দুর্ভাগ্যবশত ঠিক ওই সময়ই লাইনে ট্রেন চলে আসায় তার বাম পা কেটে যায়। দুর্ঘটনার সুনির্দিষ্ট সময় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।
ফায়ার সার্ভিসের টিম রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সেতাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হাসপাতালে ভর্তি করায়।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকৃত নারী মানসিকভাবে অসুস্থ হওয়ায় নিজের নাম 'রুমানা' ছাড়া পরিবার বা স্থায়ী ঠিকানার আর কোনো তথ্য দিতে পারেননি। উদ্ধার অভিযান শেষ করে বিকেল ৩:৫০ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়িটি স্টেশনে ফিরে
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments