কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাগর পাড়ের জনপদ ধুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ পুরুষ চেয়ারম্যান প্রার্থীর বিপরীতে ভোট যুদ্ধে লড়ছেন এক নারী। উম্মে হাফসা রিপা (স্বতন্ত্র) ঘোড়া মার্কা প্রতিক নিয়ে তিনি প্রচন্ড তাপদহ ও প্রখর রোদে পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। গ্রামের পর গ্রাম মাঠ চসে বেড়াচ্ছে নারী এই চেয়ারম্যান প্রার্থী। তবে ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী ১৫ জুন ভোট গ্রহন অনুষ্ঠানে এ ইউনিয়নের নারী ভোটাররা মুখ তুলে তাকালে নিশ্চিত বিজয় দেখছেন এই নারী প্রার্থী।
স্থানীয়রা জানান , নারী এ চেয়ারম্যান প্রার্থী উম্মে হাফসা রিপা এর আগে ধুলাসার ইউনিয়ন পরিষদের ১,২,৩ ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার ছিলেন। এছাড়া তিনি একটি এনজিও নিয়ে কাজ করেছেন। সেখানে ৪৯ টি মহিলা দল ও ৫ টি পুরুষ দল রয়েছে।
ওই ইউনিয়নের একাধিকি নারী ভোটাররা বলেছে, নারীরা এগিয়ে যাচ্ছে সারাবিশ্বে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রাখছে। এছাড়া একজন নারী জনপ্রতিনিধির কাছেই অপর একজন নারী সকল সুখ দু:খের কথা বলতে পারবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ ইউনিয়নে ১৪০৩৬ জন মোট ভোটার। এর মধ্যে পুরুষ ৭০৫১ ও নারী ৬৯৮৫ জন ভোটার রয়েছে। এর বিপরিতে এক নারী চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জন প্রতিদন্ধিতা করছে। প্রার্থী হলো মো.মোদাচ্ছের হাওলাদার (নৌকা), শাহরিয়ার সবুজ (আটোরিকসা), মো.মাহবুবুর রহমান (চশমা), ডা. ইয়াকুব খান (মটর সাইকেল), কে এম মেহেদী হাসান পিন্স খলিফা (আনারস), হাফেজ ক্বারী মো: আবদুর রহিম (হাতপাখা)। এছাড়া এ ইউনিয়নে চেয়ারম্যান পাদে এক মাত্র নারী প্রার্থী উম্মে হাফসা রিপা । তিনি ঘোড়া মার্কা প্রতিক নিয়ে প্রতিদন্ধিতা করেছেন।
নারী চেয়ারম্যান প্রার্থী উম্মে হাফসা রিপা বলেন, একজন নারী প্রার্থী হিসেবে তিনি জনগনের ব্যাপক সাড়া পেয়েছেন। ভোটাররা তাকে ভোট দিলে বিজয় নিশ্চিত বলে তিনি সাংবাদিকদের কাছে আশা ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments