ডেস্ক রিপোর্ট: ঢাকার পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী ও একমাত্র অবিভক্ত সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন এর প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি পথিক সাহার চতুর্দশ (১৪তম) মৃত্যবার্ষিকী আজ। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথের সাহসী যোদ্ধা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তৎকালীন কেন্দ্রীয় নেতা পথিক সাহা আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১১ সালের ২৯ জানুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রয়াতের পরিবার এবং 'সাংবাদিক পথিক সাহা স্মৃতি সংসদ' ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠানের আয়োজন করেছে।
পথিক সাহা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
কর্মসূচির মধ্যে রয়েছে:-
আজ বুধবার পথিক সাহার পৈতৃকনিবাস মানিকগঞ্জ জেলার গড়পাড়া গাঙ্গুলীনগর গ্রামের শ্রীশ্রী শ্যামসুন্দর আশ্রমে প্রয়াতের পারলৌকিক শান্তি কামনায় দুপুরে বিশেষ প্রার্থনা, মহাপ্রভুর ভোগরাগ ও প্রসাদ বিতরণ।
সন্ধ্যায় পৈতৃকনিবাসে স্বর্গীয় পথিক সাহা ও তাঁর পিতা প্রাক্তন স্কুলশিক্ষক স্বর্গীয় পঞ্চানন্দ সাহার সমাধিসৌধে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও আলোকসজ্জাকরণ।
একইদিন দুপুরে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনায় ঢাকার রায়ের বাজার আখঁড়া মন্দিরে বিশেষ প্রার্থনা, মহাপ্রভুর ভোগরাগ ও প্রসাদ বিতরণ।
৩১ জানুয়ারি শুক্রবার স্বর্গীয় পঞ্চানন্দ সাহার বাসভবনে সকাল সাড়ে ৯টা থেকে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, স্মরণসভা ও পুরষ্কার বিতরণী।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments