উজিরপুর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে তাদের রাজনৈতিক অবস্থান জানান দিতে বিশাল বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর শনিবার সকাল ১০ টায় উজিরপুর পৌরসভার ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। বড়াকোঠা, ওটরা, হারতা, সাতলা, জল্লা, শোলক, বামরাইল, শিকারপুর ইউনিয়ন ও পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় ১০২ কিলোমিটার পথ অতিক্রমের পর উপজেলা সদরের মহিলা কলেজ মাঠে শোভাযাত্রাটি সমাপ্ত হয়।
শোভাযাত্রায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর আব্দুল খালেক এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোঃ খোকন সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণসংযোগ করেন বরিশাল-২ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর হাফেজ কাওসার হোসাইন, পৌর জামায়াতের আমীর আল-আমীন সরদার, সেক্রেটারি মাওলানা বাকীবিল্লাহ্ সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী। আয়োজকদের দাবি, শোভাযাত্রায় প্রায় এক হাজার মোটরসাইকেল ও প্রাইভেট কার, পিকআপ ভ্যান অংশগ্রহণ করে। যা বিভিন্ন স্টেশনে বিপুল উৎসাহ ও উদ্দীপনা তৈরি করে।
শোভাযাত্রাটি ঢাকা–বরিশাল মহাসড়কের সানুহার থেকে ইচলাদি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় সুশৃঙ্খলভাবে সড়ক প্রদক্ষিণ করে।
গণসংযোগকালে মাস্টার আব্দুল মান্নান বলেন, “আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশকে দুর্নীতি, ঘুষ, মাদক ও চাঁদাবাজিমুক্ত করে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে ক্ষমতায় থাকা দলগুলো দেশকে একাধিকবার দুর্নীতিতে শীর্ষে নিয়ে গেছে। এখনই সময় এসেছে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে পরিবর্তনের পথে এগিয়ে যাওয়ার।” তাই দাঁড়ি পাল্লায় ভোট প্রদানের আহবান জানান তিনি।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments