পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী মডেল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলা, কুপিয়ে জখম এবং তাঁর আঙুল বিচ্ছিন্ন করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক পাভেল ইসলাম মিমুল,সহ-দপ্তর সম্পাদক মো. তাইরান আবাবিল হাসান সোহাগ,জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, এবং রাজশাহী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন ওয়াহিদ হিরোসহ অন্যরা।
বক্তারা বলেন,সাংবাদিক সমাজের দর্পণ। সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হলে সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের ভাবমূর্তি বিশ্বদরবারে উজ্জ্বল হয়। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তারা আরও বলেন, সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ইকবালকে দ্রুত গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশংসার দাবিদার।
একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
প্রায় ৩০ থেকে ৪০ জন সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments