উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ আহরন করায় ৩ জেলেকে কারাদন্ড দেয়া হয়েছে।
অফিস সুত্রে জানা যায়, ১৫ই অক্টোবর বুধবার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে উপজেলা প্রশাসন, উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং উজিরপুর মডেল থানার যৌথ অভিযানে সকাল পৌনে ৬ টায় ০৩ জনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী নিষিদ্ধকালীন সময়ে সরকারি বিধিনিষেধ অমান্য করে ইলিশ মাছ আহরণ করার অপরাধে ০৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার জানান, যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments