আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলমতি শিক্ষার্থীদের। বুধবার (১ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার আগেই অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে দিলেও সে সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ কোনো শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি ছিল না। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেন্দ্র নাথ রায় বিদ্যালয়ে উপস্থিত হন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষিকারাও বিদ্যালয়ে আসেন।
বিদ্যালয়ে অফিস সহায়ক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজেই জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কার্যক্রম শুরু করেন।
শিক্ষকদের দেরিতে আসার বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবেন্দ্র নাথ রায় বলেন, “মাঝেমধ্যে এমন দেরি হয়ে যায়। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি।”
এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, “সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। তাই প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে এর আগেই বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় বিদ্যালয়ে উপস্থিত অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা শিক্ষকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments