স্টাফ রিপোটার: বিএনপি আহুত সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে। শনিবার নয়াপল্টনে দলটির মহাসমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে এ হরতাল পালন করছে বিএনপি।
এদিকে গতকালে সমাবেশ শুরুর পরপর কাকারাইলে প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন-ভাংচুর, হামলা চালিয়ে পুলিশ হত্যার ঘটনায় শাহজানপুর থানায় মামলা করেছে পুলিশ। মামলায় বিএনপির ৮৫৭ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।বিএনপির মির্জান আব্বাসসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামী অজ্ঞাত বলে জানাগেছে।
হরতালের শুরুতে রাজধানীতে বিভিন্ন যান চলাচল শুরু করে। কর্মমুখি মানুষ বের হয় ।এ কারনে সকাল থেকে সড়কে কিছু যানজট তৈরী হযেছিল।
বেলা বাড়ার সাথে সাথে গুলিস্তান, মোহাম্মদপুর, টঙ্গীসহ কয়েকটি এলাকায় দুর্বৃত্তরা বাস ও ট্রাকে আগুন লাগিয়ে দেয়।এতে আতংক ছড়িয়ে পড়ে রাজধানীতে যানবাহন কমে যায়।
এদিকে রাজধানীতে অনেক নেতার বাড়িতে আইনশৃংখলা বাহিনী গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ভোরে দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।
রাজধানীর কাকরাইলসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি।
হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে আওয়ামীলীগ ও জাসদ।
সারাদেশে জেলা-উপজেলায় পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments