স্টাফ রিপোটার: জাতির পিতা বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের কোনো মানুষ অনাহারে থাকে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। তিনি বলেন, পিতা দিয়েছেন বাঙ্গালীর স্বাধীনতা আর কণ্যা দিয়েছেন গণতন্ত্রের মুক্তি। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নাই।
মঙ্গলবার বাদ আছর মালঞ্চ কমিউনিটি সেন্টার ও চাইপাই রেস্টুরেন্ট সংলগ্নে স্বাধীনতার স্থপতি, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ।
মতিয়া চৌধুরী বলেন, আমরা এমন একটি দেশে বসবাস করছি, যে দেশে জন্মগ্রহণ করা মানুষ-যারা বাংলায় কথা বলত তারাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। যার ধারাবাহিকতায় এখনো দেশে অশুভ আঁতাত ফুটে উঠতে দেখা যায়। তিনি বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তিনি নিদ্রাহীনভাবে দেশ ও দেশের মানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। তাই দৃঢ়তার সঙ্গে বলছি, আমরা সফল হব, শেখ হাসিনা সফল হবেই। তিনি বলেন, শত প্রতিকূলতা প্রতিবন্ধকতা অতিক্রম করে এত মৃত্যু, হত্যা, রক্তের পরও শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন। তার পিতার দেয়া প্রতিশ্রুতি খাদ্য-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্না’র সভাপতিত্বে ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের মুখপাত্র হাজী আবুল কালাম অনু‘র সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি মিজবাহুর রহমান ভূইয়া রতন ও শরফুদ্দিন আহমেদ সেন্টু, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন গেসু প্রমূখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments