আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: বোরকা পড়ে অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায় বকশীগঞ্জ হাসপাতালে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আরো ৩ জনের অবস্থা আশংকা জনক। আহতদের মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে বোরকা পরিহিত দুইজন অজ্ঞাতনামা কতিপয় সন্ত্রাসী কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর পুটল গ্রামের মনু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে ৩ জনকে গলাকেটে এবং অরো আরো ৩ জনকে এলোপাথারী কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পথেই মারা যায় মনিরা বেগম নামে (৪০) নামে এক নারী। বকশীগঞ্জ হাসপাতালে আনার পর আরো দুই জনের মৃত্যু হয়। যারা মারা গেছেন তারা হলেন,মনু মিয়ার কন্যা মনিরা বেগম (৪০),স্ত্রী শেফালী বেগম (৬০) ও মৃত নুর জামালের ছেলে মাহমুদ হাজী (৬৫)। আহতরা হলেন আহাদ আলীর স্ত্রী বাচ্চুনী বেগম (৫২),জয়নাল আবেদীনের ছেলে মনু মিয়া (৭৫) ও মনু মিয়ার ছেলে শাহাদাৎ হোসেন (৪০)। তবে কি কারনে এই হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
শেরপুর ডিবি পুুলিশের একটি টিম তদন্তের জন্য বকশীগঞ্জ হাসপাতালে অবস্থান করছেন।
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
স্টাফ রিপোর্টার: উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদ ...
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
সব মন্তব্য
No Comments