স্টাফ রিপোটার: পুত্র শাহাতা জারাব এরিকের দেখবালের জন্য প্রয়াত এরশাদ গঠন করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড। আর ট্রাস্টির সম্পদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক দখল করে আছে বলে অভিযোগ করেছেন বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।
রবিবার (২২ জানুয়ারি) ট্রাস্টের স্থাবর অস্থাবর সম্পত্তি বিদিশাকে ভোগদখল না করার জন্য চিঠি দিয়েছে এরশাদ ট্রাস্টি বোর্ড।
চিঠিতে বিদিশার উদ্দেশ্যে বলা হয়, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাষ্টের রেজিষ্ট্রার দলিলে উল্লেখিত তফসিলে বর্ণিত স্থাবর অস্থাবর সম্পত্তি কোন কিছুই আপনি ভোগদখল ও ব্যবহার করিতে পারিবেন না, যাহা আপনি সম্পূর্ণভাবে অবগত আছেন। নিষেধ থাকা সত্যেও জোনপূর্বক প্রেসিডেন্ট পার্কে অবস্থান ও তফসিলে বর্ণিত গাড়ীসমূহ যাহার নাম্বার ঢাকা মেট্রো-খ-১৭-৩০৪৬, ঢাকা মেট্রো- গ-২১-৩১৬৪, ঢাকা মেট্রো-চ-১১-৬৮৭৫, ঢাকা মেট্রো-চ-১৫-৬৬৬৫, ঢাকা মেট্রো-গ-৪২-৪১৩৭ যাহা আপনি ও আপনার দলিয় লোকজন ব্যবহার করে আসছেন, যাহা সম্পূর্ণভাবে বে-আইনি। উক্ত গাড়ীসমূহের মাধ্যমে কোন অপরাধ মূলক কর্মকান্ড সংগঠিত হলে, তার দায় দায়িত্ব আপনাকেই বহন করিতে হইবে। ট্রাষ্ট কর্তৃপক্ষ এর দায়ভার গ্রহন করিবে না।
অতএব, উপরোক্ত বিষয়ের আলোকে প্রেসিডেন্ট পার্ক ও গাড়ীসমূহ ব্যবহার না করার জন্য আপনাকে অনুরোধ করা গেল, অন্যথায় আপনার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহন করা হবে।
চিঠি ইতিমধ্যে বিদিশা সিদ্দিকের হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাজী মামুনুর রশীদ।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments