ডেস্ক রিপোর্ট: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা-নরসংদী-ভৈরববাজার-নরসংদী-ঢাকা রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করা হবে।
ভৈরববাজার হতে ছেড়ে আসা নরসিংদী কমিউটার -১ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে স্বাগত জানানোর মাধ্যমে বিশেষ এ ট্রেন সার্ভিস উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান।
সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে আরএ বলা হয়, নরসিংদী কমিউটার - ১ ট্রেনটি সকাল ০৬.৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ০৯.০৫ মিনিটে। ট্রেনটি দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে।
অন্যদিকে নরসিংদী কমিউটার - ৪ কমলাপুর রেলস্টেশন, ঢাকা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিটে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত ০৯.১০ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, পুবাইল, আড়িখোলা, নরসিংদী ও মেথিকান্দায় যাত্রাবিরতি করবে। কমিউটার ট্রেন দু”টির টিকেট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।
একই সাথে যাত্রীদের স্বাচ্ছন্দ ভ্রমণের সুবিধার্থে আগামী ২৬ মার্চ ২০২৫ তারিখে মানোন্নয়নকৃত ১১টি কোচ দ্বারা নারায়নগঞ্জ কমিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন করা হবে। এর ফলে বিদ্যমান আট জোড়া কমিউটার ট্রেনের কোচ নতুন কোচ দ্বারা প্রতিস্থাপিত হবে।
উল্লেখ্য যে গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে চলাচলকারী চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনকালে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৫ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকা হতে নরসংদী ও নারায়নগঞ্জের মধ্যে চলাচলকারী কমিউটার ট্রেন উদ্বোধন করা হবে বলে ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় এই দুই রুটে রেলওয়ে বহরে নতুন এই কমিউটার ট্রেন যুক্ত হচ্ছে। মূলত এর মাধ্যমে ঢাকা, জয়দেবপুর, নারায়নগঞ্জ, নরসংদী, ভৈরববাজার ও এর আশপাশের কর্মজীবি ও অফিসগামী মানুষ নিজ বাড়িতে থেকে সহজে ঢাকায় দাপ্তরিক ও দৈনন্দিন কাজ সম্পাদন করতে সক্ষম হবেন। তাছাড়া এতে রাজধানীর যানজটও বহুলাংশে হ্রাস পাবে।
স্টাফ রিপোর্টার: গ্যাসের সংকট কেটে গেলে দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।মঙ্গলবার সচিবালয়ে সর ...
ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যা ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ...
সব মন্তব্য
No Comments