কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। সাগরের বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। গভীর সমুদ্রে থেকে তীরে ফিরতে শুরু করেছে মাছধরা ট্রলার। এছাড়া স্বাভাবিক জোয়ারের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেড়িবাঁধের বাইরে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। রবিবার সকাল বাতাসের চাপ কিছুটা বেড়েছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। এছাড়া শনিবার রাত থেকে উপকূলীয় এলাকায় মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অফিস।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গন কবলিত বেড়িবাঁধ থেকে রামনাবাদ নদীর পানি প্রবেশ করে উপজেলার লালুয়া, চম্পাপুর, ধানখালী ইউনিয়নের গ্রামে পর গ্রাম প্লাবিত হয়েছে। দুই দফা জোয়ারের পনিতে ভাসছে গ্রামীন জনপদ। এতে কৃষকরা রয়েছে সবচেয়ে দূশ্চিন্তায়। অমাবস্যা-পূর্ণিমা আসলেই জোয়ারের পানিতে তাদের এমন অবস্থা হয়।
এদিকে কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ করে অধিকাংশ ট্রলার নিয়ে মৎস্য বন্দর মহিপুর আলিপুর আড়ৎ ঘাটে নেঙ্গর করে রয়েছে। আবহাওয়া অনুকুলে আসলেই এসব ট্রলার আবার সমুদ্রে মাছ শিকারে যাবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments