রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।
কাসেমাবাদ-হরিসেনাবাসীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় শতাধিক গ্রামবাসী অংশগ্রহন করেন। অবরোধের কারনে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধ চলাকালীণ সময়ে গ্রামবাসী বলেন, নির্মম হত্যাকান্ডের শিকার ভ্যান চালক মঞ্জু বেপারীকে হত্যার প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত খুনীদের সনাক্ত করে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। তারা অতিদ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
কাসেমবাদ গ্রামের বাসিন্দা ও শিক্ষক হুমায়ুন কবির বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে। এরপরও যদি হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তার না করা হয়। তবে আরো কঠোর কর্মসূচী ঘোষনা করবে গ্রামবাসী।
উল্লেখ্য গত ১০ জানুয়ারী রাত সাড়ে এগারটার দিকে কাসেমবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ভ্যান চালক মঞ্জু বেপারী নিজ বাড়িতে ফেরার সময় ওই এলাকার মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন রাস্তায় তার পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসো মূমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments