মহাসিন মিয়া লিটন বরিশাল অফিস: দুর্নীতির মাত্রা কমলে উন্নতির মাত্রা বাড়বে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গনসচেতা সৃষ্টি ও সততা চর্চায় উজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগষ্ট সকাল ১০ টায় উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা ভবন মিলনায়তনে উজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহাম্মদ মহসিন মিঞা লিটনের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা, বিশেষ অতিথির হিসেবে ছিলেন উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেকান্দার আলী হাওলাদার, সদস্য বিউটি খানম, সদস্য নাদিরা সুলতান উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক সৈয়দ জাহিদ, সদস্য সচিব সরদার সোহেল।
বিতর্ক প্রতিযোগিতায় উজিরপুর সরকারি ডব্লিউবি ইউনিয়ন ইনষ্টিউশন, জয়শ্রী মুন্ডুপাশা এস এ বিএম মাধ্যমিক বিদ্যালয়, উজিরপুর শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নারায়নপুর পল্লী ইউনিয়ন ইনষ্টিউশন মোট চারটি বিদ্যালয় থেকে প্রতিযোগিরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করে পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করে প্রতিযোগিতার বিচারক ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ডঃ মোঃ মোয়াজ্জেম হোসাইন, উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা সহকারী প্রোগ্রামার (ব্যানবেইস) মোঃ মেহেদী হাসান, সহকারী প্রোগ্রামার আইসিটি মোঃ মিরাজ মাহামুদের বিবেচনায় নারায়নপুর পল্লী ইউনিয়ন ইনষ্টিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগিরা বিজয়ীর পুরস্কার জিতেনেন, জয়শ্রী মুন্ডুপাশা এস এবিএম মাধ্যমিক বিদ্যালয় বিজিত হয়ে পুরুস্কার গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে তাই দুর্নীতির বলয় ভেঙে সততার চর্চায় আগামীর উজিরপুরকে দুর্নীতি মুক্ত করে তোমরাই সমাজগঠনে ভুমিকা রাখবে, বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নারায়নপুর পল্লী ইউনিয়ন ইনষ্টিউশন মাধ্যমিক বিদ্যালয়ের দলনেতা মাহিয়া প্রতিযোগিতায় সকল অংশগ্রহনকারিকে পুরস্কৃত করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নবনির্মিত সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বাবুরাম দেবসিংহ (৩১) নামে এক রাজমিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অবহেলার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা কর ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের একটি স্ক্র্যাপ জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন অসুস ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিড়া সংস্থার সভানেত্রীর উপহার সামগ্রী পেলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির নারী খেলোয়াড়রা।বৃহস্পতিব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে পবিত্র বেপারী (৫০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে ক ...
সব মন্তব্য
No Comments