ডেস্ক রিপোর্ট: জামায়াত, ধর্মান্ধ, জঙ্গি ও সন্ত্রাসীদের সাথে সম্পর্ক রেখে বিএনপি কোনদিনই আর এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক, এমপি। তিনি বলেন, বিএনপি দেশের একটি বড় রাজনৈতিক দল যারা সামরিক শাসন, স্বৈরাচারী কায়দায় ও গণতন্ত্রের লেবাস পড়ে দীর্ঘদিন ক্ষমতায় ছিলো। বিএনপি যদি মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ধারণ করে ও গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে গড়ে ওঠে-তাহলে একটি ভাল বিরোধী দল হিসেবে গড়ে ওঠবে। আমরা দেশে মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার ধারক একটি বিরোধীদল চাই।
আজ বুধবার ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে 'বঙ্গবন্ধুর স্বপ্ন: কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।
ড. রাজ্জাক আরো বলেন, বর্তমান সরকারের আমলে কৃষি উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে। প্রতি শতাংশ জমিতে এখন ১ মণ ধান উৎপাদিত হচ্ছে। কিন্তু কৃষির উৎপাদন যেভাবে বেড়েছে, সেভাবে প্রক্রিয়াজাত ও ভ্যালু অ্যাড করে কৃষির শিল্পায়ন না করতে পারলে কৃষিভিত্তিক অর্থনীতির রূপান্তর ঘটবে না। কৃষি প্রক্রিয়াজাত ও ভ্যালু অ্যাড করে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃষিপণ্যের বাজার বিস্তৃত করতে হবে। সেজন্য, কৃষিকে শিল্পায়নের সাথে আরও সম্পর্ক বাড়াতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। প্যানেল আলোচক হিসেবে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভূইয়া ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. বিনায়ক সেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ অর্থনীতি বিভাগের প্রধান মো: মফিদুল ইসলাম।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments