সৈয়দা হাজেরা সুলতানা, শ্রীমঙ্গল : গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩℅ নারীর অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন করেছে নারী উন্নয়ন ফোরাম।
নারী উন্নয়ন ফোরামের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের সভাপতিত্বে ও প্রিপট্রাস্টের অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভীনের সঞ্চালনায় সোমবার (১ নভেম্বর) সকাল ১১টায় এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান; নারী উন্নয়ন ফোরামের উপজেলা শাখার সহসভাপতি ও মহিলা আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিনা সরকার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান, তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তাহমিনা বেগম, কালীঘাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ববিতা তাঁতী, নারী উন্নয়ন ফোরামের মাধবী রায়, প্রতিমা রানী লায়েক, লক্ষ্ণী প্রিয়া রায়, হোছনা বেগম ও নিলুফা প্রমূখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments