স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে নিশ্চিতভাবে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ৮ আগস্ট সকাল ৮টা থেকে ৯ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম রোগীর মৃত্যুর সংখ্যা ৬ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর মৃত্যুর সংখ্যা শূন্য।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ৯৮ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৮৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫ জন। এ সময় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪২ জন।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৭২ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০৭ জন। ১৫ ...
স্টাফ রিপোর্টার: দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের সবাইকে সন্দেহজনক হাম রোগী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর মধ্যে কারও মৃত্ ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৭৭জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৯ জন। ১৫ মা ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১০১৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০১ জন। ১৫ ...
সব মন্তব্য
No Comments