ডেস্ক রিপোর্ট: খেলার মাঠ থেকে মঞ্চ কিংবা টিভি পর্দায় বৈচিত্রময় বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনায় জনপ্রিয় মুখ শ্রাবণ্য তৌহিদা। এবার তিনি যুক্ত হলেন রান্না বিষয়ক দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী ১৪২৯’ উপস্থাপনায়। ‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’-এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে এবারের আসর।
সেরা রাঁধুনী বাছাইয়ের জন্য বাংলাদেশকে ৮টি আলাদা অঞ্চলে ভাগ করে অনুষ্ঠিত হয়েছে অডিশন রাউন্ড। অডিশন রাউন্ড থেকে গ্র্যান্ড ফিনালে প্রতিটি পর্বেই উপস্থাপনায় থাকছেন শ্রাবণ্য। গাজীপুরে চলছে এর শুটিং।
শ্রাবণ্য তার নতুন মঞ্চ প্রসঙ্গে বলেন, “রান্না যে একটা শিল্প এটা আমরা ভুলে যাই। প্রতিটি রাঁধুনী যে এক একজন শিল্পী, এটা আমাদের সমাজের মানুষের মনে রাখা উচিত। তাহলে নারীদের প্রতি সম্মানটা আরও প্রতিষ্ঠিত হবে সমাজে। তাই রাঁধুনীদের নিয়ে দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শোতে এমন একটা আয়োজনে সঞ্চালনা করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের এবং গর্বের।”
এবারের প্রতিযোগিতার বিচারক হিসেবে মঞ্চে শ্রাবণ্য পেয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা, শেফ শুভব্রত মৈত্র ও রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতাকে। মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।
রাঁধুনী অন্বেষণ ছাড়াও শ্রাবণ্যকে নিয়মিত দেখা যাচ্ছে চ্যানেল নাইনে ট্রাভেলার স্টোরি, মাই টিভির ‘ফোনোলাইভ স্টুডিও কনসার্ট’, মাছরাঙার ‘স্বাস্থ্য কথা’, চ্যানেল টুয়েন্টিফোরের ‘আমার স্বপ্ন আমার ঘর’, এনটিভির ‘কঙ্কা সেরা পরিবার’ উপস্থাপনায়।
শুধু তাই নয় শ্রাবণ্য জানান, আসন্ন বিপিএল এর মাঠে দেখা যাবে তাকে ক্রীড়া উপস্থাপনায়। এছাড়াও নতুন বছরে অন্তর্জালকেন্দ্রিক বড় একটি চমক নিয়ে আসছেন তিনি-ভক্তদের জন্য উদ্দেশ্যে এমনটাই জানিয়েছেন এ তারকা।
উপস্থাপনার পাশাপাশি ঢাকা মেডিকেলের চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments