ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, এই অগণতান্ত্রিক ভোট চোর শেখ হাসিনার অবৈধ সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। এই সরকার ভোট চোর সরকার। এই সরকারের জনগনের প্রতি কোন দায়বদ্ধতা নেই, কারণ সরকার তো জনগনের ভোটে নির্বাচিত হয় নাই। এবার এমনটা হতে দেওয়া হবে না। তত্বাবধায়কের অধিনেই এবার নির্বাচন হবে।
শনিবার বিকালে জেলা বিএনপি অফিসের সামনে জেলা বিএনপির আয়োজনে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পদযাত্রা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার হয়েছিল। কিন্তু এখন মানুষ ভোট দিতে পারে না। মানবাধিকার ও গণতন্ত্র নেই। শেখ হাসিনার ভোটার বিহীন নির্বাচনের স্বপ্ন দু:স্বপ্নে পরিণত হবে। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পেছনে অনেক রক্ত দিতে হয়েছে। আমাদের অনেক সহযোদ্ধা প্রাণ দিয়েছেন।
আমানুল্লাহ আমান আরো বলেন, ২০১৪ সালে ভোট সেন্টারে কুকুর ঘুমিয়েছিল এই সরকার অনির্বাচিত সরকার, ভোট ডাকাতির সরকার, অবৈধ সরকার। তাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও হাসিনার অধিনে কোন নির্বাচন হতে দেওয়া যাবে না।
পরে ঠাকুরগাঁও জেলা বিএনপির কর্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশগ্রহণ করে।
পদযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির উপদেষ্টা আমানুল্লাহ আমান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ সহ আরো অনেকে
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments