সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ একশ তের বছরের পুরোন জামালপুর ক্লাবের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে জামালপুর শহরের বকুলতলায় জামালপুর ক্লাবে এই আলোচনা সভা, কমিটি পূর্ণগঠন ও ইফতারের আয়োজন করা হয়। এই আয়োজনে ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিল।
সভায় আলোচনা করেন, সবেক আহ্বায়ক এডভোকেট নওয়াব আলী, জামালপুর পৌরসভার সাবেক মেয়র মির্জা সাখাওয়াত আলম মনি, উপদেষ্টা এডভোকেট বাবর আলী খান, উপদেষ্টা মো. মনিরুজ্জামান মনি।
এসময় আলোচকরা বলেন, শতবর্ষী এই ক্লাবে আজ থেকে ২৪ বছর পূর্বে ২০০০ সালে সর্বশেষ ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির কয়েকজন মৃত্যুবরণ করেছে আর সবাই বার্ধক্য জনিত কারনে বা অসুস্থতাজনিত কারনে ক্লাবে নিয়মিত নয়। তাই ক্লাবটিকে গতিশীল করতে নতুন প্রজন্মকে নিয়ে একটি কমিটি গঠন করা প্রয়োজন হয়ে গিয়েছে। এই ক্লাব জামালপুরের মানুষের মাঝে আরোও অনেকদিন বেঁচে থাকুক এই কামনায় আমরা আপনাদের মাঝে নতুন কমিটি দিয়ে গেলাম।
নতুন কমিটিতে ডা. তারিকুল ইসলামকে আহ্বায়ক, মো. শাহাদৎ হোসেন ভুট্টোকে যুগ্ম-আহ্বায়ক করে ৯ সদস্যের কার্যকরী কমিটি ও ৩ সদস্যের উপদেষ্টা মন্ডলী ঘোষণা করা হয়।
নতুন কমিটির আহ্বায়ক ডা. তারিকুল ইসলাম জানান, শতবর্ষী এই ক্লাবটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এখানে এখন ৪০ জনের মতো সদস্য রয়েছে। আমরা আরোও নতুন সদস্য নিবো এবং এটিকে লিমিটেড ক্লাব করার একটি পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, জামালপুর মহকুমায় সরকারী এবং বেসরকারী কর্মকর্তাদের নিয়ে একটি ক্লাব করার লক্ষে ১৯১০ সালে একটি সভা আহ্বান করেন। সভায় সর্বসম্মতিক্রমে ক্লাব প্রতিষ্ঠার প্রস্তাবনা করলে বাবু অনুকুল চন্দ্র দত্ত জমি দান করেন। ১৯১১ সালে উক্ত ক্লাবটি জামালপুর করোনেশন ক্লাব নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে ক্লাবটি জামালপুর ক্লাব নাম ধারণ করে। এই ধারাবাহিকতায় ১৯৯৫ সালে পৃথক অফিসার্স ক্লাব গঠিত হলে এডভোকেট নওয়াব আলীকে আহ্বায়ক করে একটি নতুন কমিটি গঠন করা হয়।
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
সব মন্তব্য
No Comments