পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন মেনে নেবেনা। তিনি বলেন কেউ কেউ এখন সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন । প্রফেসর আলী রিয়াজ সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাবনা দিয়েছেন। এই ব্যাপারে বিএনপির ভূমিকা বা অবস্থান খুব পরিস্কার বিএনপি এই ধরনের নির্বাচন চায়না।
শনিবার( ২২ মার্চ) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার নওশাদ জমির আরও বলেন বর্তমান প্রেক্ষিতে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেনে নেবেনা। কারণ এই সংখ্যানুপাতিক নির্বাচন মানে আপনি ফ্যাসিস্ট এবং তাদের দোসরদেরকে পুনর্বাসিত করার চেষ্টা করা হচ্ছে। এই টা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। নেপালে একটা প্রক্রিয়া করার চেষ্টা করেছে। কিন্তু দুই বছরে তাদের সরকার ৯বার পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন আমি করজোরে আপনাদের বলছি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছেন। আজকে যারা এই সব কাজ করছে এরা রাজনীতিবীদ নয়। এরা রাজনৈতিক দুবৃত্ত। আপনারা যদি কোথাও এইরকম অপরাধমুলক কর্মকান্ড করেন তাদের প্রতিহত করুন। রাজনৈতিক দুবৃত্তদের হাত থেকে আমাদের দলকে বাচাতে হবে। না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা প্রতিহত করুন । না হলে আমাদেরকে জানাবেন । আমরা ব্যবস্থা নেবো। আবার আপনাদের কাছে অনুরোধ রাজনৈতিক চাঁদাবাজি,দুবৃত্ত, জমি দখল এসবের কোন কিছুই আপনারা মেনে নেবেননা। প্রতিহত করুণ । রাজনীতিকে ব্যবসার হাতিয়ার বানাবেন না। রাজনীতি ব্যবসার হাতিয়ার নয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহদৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীন প্রমুখ ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments