খুলন অফিস : মাসিক অপরাধ পর্যালোচনা সভা ৫ মার্চ রবিবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় পুলিশ সুপার জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ,মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা করেন এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। গত ফেব্রুয়ারী মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ইন্সপেক্টর ক্যাটাগরিতে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) বেস্ট অফিসার হিসাবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক, সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments