ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় প্রচেষ্টা পরিবহনের একটি বাসের যাত্রী মাদ্রাসা পড়ূয়া ১৬ বছরের এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় ওই বাসের কন্ডাক্টর ,হেলপার, এক নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
পরে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা কালাম শেখ বাদি হয়ে সোমবার বিকেলে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মেয়েটিকে শারিরীক পরীক্ষা ও চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলো, প্রচেষ্টা পরিবহনের কন্ডাক্টর আসিফ সরদার (২২), হেলপার রাকিব মাতুব্বর (২৪) ও তার মা লিলি বেগম (৫০)।
মেয়েটির দুলাভাই সুমন আহমেদ জানান, তার শালিকা ঢাকার হাজারীবাগ খাদিজাতুল কোবরা নামের একটি মহিলা মাদ্রাসার ছাত্রী। হাজারীবাগে একটি ভাড়া বাসায় তাদের সাথেই থাকে সে। গত রোববার (৩০ জুলাই) বিকেলে তাকে আমার শ্বশুরবাড়ি নগরকান্দার পীরের গ্রামে যাওয়ার জন্য বাবুবাজার থেকে ভাঙ্গাগামী প্রচেষ্টা পরিবহনের (ঢাকা মেট্রো ব- ৬৪৮৩) একটি বাসে তুলে দেন। তার জন্য ভাঙ্গায় অপেক্ষা করছিলেন শ্বশুর কালাম শেখ। মেয়েটির বাবা মো. কালাম শেখ বলেন, মেয়েকে না পেয়ে তার মোবাইলে ফোন দিলে সেটিও বন্ধ পাওয়া যায়। অনেক খুঁজাখুঁজি করে তাকে না পেয়ে রাতে পুলিশকে জানানো হয়।
ভাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই জুয়েল বলেন, রাত আনুমানিক ৩টার দিকে এ ব্যাপারে একটি মৌখিক অভিযোগ পেয়ে পরিবারের লোকজনকে সাথে নিয়ে পুলিশ অভিযান চালায়। এরপর সোমবার সকালে ঐ বাসের সুপারভাইজার আসিফকে আটক করার পর বেরিয়ে আসে মুল রহস্য। পরে তার দেয়া তথ্য মতে উপজেলার হেলিপোর্ট সংলগ্ন কাপুড়িয়া সদরদী নামক গ্রামের একটি ভাড়া বাসা হেলপার রাকিবের বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। জানা যায়, ভাঙ্গায় পৌছার পর মেয়েটিকে বাস থেকে না নেমে নিরাপদে পৌছে দেয়ার কথা বলে কিছুদূর সামনে নিয়ে নামিয়ে হেলপার রাকিবুলের বাসায় নিয়ে যাওয়া হয়।
মামলা তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এস আই মনির বলেন, অপহরণ ও ধর্ষণের অভিযোগে এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের বিরদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সকালে অভিযুক্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments