নজরুল ইসলাম বাবুল:
উজিরপুর উপজেলা। বরিশাল জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও লোকসংস্কৃতির এক পীঠস্থান। এই জনপদে বিভিন্ন ধর্মের লোকজন মিলেমিশে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। এখানের মানুষের কথ্যভাষায়ও রয়েছে বৈচিত্র্য। এ জনপদের মানুষেরা এমনভাবে অনেক শব্দ উচ্চারণ করে যার বর্ণমালা বাংলা ব্যকরণে নেই। যেমন- ‘হাঁড়ি’। এ শব্দটি এমনভাবে উচ্চারিত হয় না ‘হাঁড়ি’ না ‘আড়ি’। বাধ্য হয়ে প্রকাশ করতে গেলে লিখতে হয় ‘আড়ি’। আরেকটি শব্দ ‘হাট’। এটাকে উজিরপুর এলাকায় এমনভাবে উচ্চারণ করে তা না ‘হাট’ না ‘আট’। উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা গ্রাম থেকে কয়েকটি বাক্য সংগ্রহ করেছেন মো. নজরুল ইসলাম বাবুল।
যথা-
১. ‘ক্যামবালে তোরে টাহা উদ্দার দিমু, তোরে আগে টাহা দিয়া মোর বহুত শিক্কা অইছে! আগের টাহাই ত দ্যাস নাই!’
ক্যামবালে= কেমনে, টাহা= টাকা, উদ্দার=ধার, অইছে= হয়েছে, দ্যাস= দেওয়া/দেও।
২. ‘রাইতে যাত্রাপালা হোনতে যামু, দোস্ত- চাদরচোদর নাই, খাতা গায় দিয়া যামুআনে। মোগো লগে ল, টাহা না থাকলে মোরা সব্বাই মিল্যা তর টিকিডের টাহা দিমু নে!’
রাইত=রাত, হোনতে=শুনতে, চাদরচোদর= গায়ের শাল/ চাদর, যামুআনে= যামুনি, লগে= সাথে, মিল্যা= মিলে।
৩. ‘ব্যাডা, দুফাইর্যাহালে এ্যাইটু হুইছি, জালাইস না, রাইতে হুইতে পারি নাই - উরাসের কামরানিতে।’
ব্যাডা= পুরুষদের সম্বোধন করে বলা, দুফাইর্যাহালে= দুপুরের সময়, এ্যাইট্টু= একটু, হুইছি= শোয়া/শুইছি, উরাস= উকুন, কামরানি= কামড়।
৪. ‘অত লাফাইস না! তুই এয়া কোনোমতেই হরতারবি না!’
এয়া= ইহা/এটা, হরতারবি= করতে পারবি।
সংগ্রহকারী: নজরুল ইসলাম বাবুল
সংগ্রহস্থান: ধামুরা, উজিরপুর, বরিশাল
সংগ্রহ সময়: ২৫-১২-২০২৪
মোবাইল নং-০১৭৫২১১৭৭৫৯
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments