রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় বিশারকান্দি ইউনিয়নের মুড়ারবাড়ি হাজী মোহাম্মদ শাহ আলম পোল্ট্রি খামার এ্যান্ড ফিস নামক প্রতিষ্ঠানের দুটি ঘেরে বিষ প্রয়োগে প্রায় ২০০ মন তেলাপিয়া ও কার্প জাতীয় মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫/১৬ লাখ টাকা। ওই মৎস্য খামারের পরিচালক মো: জাহিদুল ইসলাম জানান, সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে খামারের কর্মচারীরা জানায়. দুটি ঘেরের সব মাছ মারা গিয়ে ভেসে উঠেছে। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে রোববার (১০ নভেম্বর) রাতের কোন এক সময় দৃর্র্বত্তরা মৎস্য খামারে বিষ প্রয়োগ করে নির্বিচারে বিভিন্ন জাতের মাছ নিধন করে শত্রুতা চরিতার্থ করেছেন। মৎস্য খামারটিতে রুই কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস ও কালিবাউশ সহ নানান জাতের মাছ ছিল। একই সাথে রয়েছে পোল্ট্রি খামার। মৎস্য খামারের মাছ মারা যাওয়ায় নিৎস্ব হয়ে পড়ার পাশাপাশি মাছের খামারে বিষ প্রয়োগের পরে পোল্ট্রি খামার নিয়েও মালিক দুঃশ্চিন্তায় পড়েছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী জানান, খবর পেয়ে তিনি ফিল্ড অফিসার জয়দেব সমদ্দারকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন তিনি অফিসে ফিরে তার কাছে রিপোর্ট করেছেন বিভিন্ন জাতের ২০০ মন মাছ মারা গেছে যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। এদিকে এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ভাঙ্গা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর এন্টারপ্রেরনশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলা ...
সব মন্তব্য
No Comments