স্টাফ রিপোর্টার: সব নাগরিকের মান সম্মান রক্ষা করা সাংবাদিকের দায়িত্ব উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে কাজ করেন। সাংবাদিকতা করতে গিয়ে যেন কেউ হলুদ সাংবাদিকতায় না জড়ায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
শনিবার (১৯ অক্টোবর) বিকালে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-ঢাকা’ আয়োজিত ‘সদ্য প্রয়াত সাংবাদিক এনটিভির বার্তা সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক সীমান্ত খোকন স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র যেমন জাতির সামনে ফুটে উঠে, তেমনি তথ্যনির্ভরহীন হলুদ সাংবাদিকতা জাতিকে বিভ্রান্তি করে এবং দেশের সুনাম নষ্ট করে। অপ-সাংবাদিকতাকে রুখে দাঁড়ানো বস্তুনিষ্ঠ গণমাধ্যম কর্মীদের নৈতিক দায়িত্ব। অপ-সাংবাদিকতা রুখতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম আগামীতে অগ্রণী ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি সাংবাদিকদের জন্য যখন যা প্রয়োজন করবেন বলেও জানান।
সংগঠনের সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু’র সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিলে বক্তব্যে রাখেন, সংগঠনের সাবেক সভাপতি আজীজুল হক এরশাদ, সংগঠনের সাধারণ সম্পাদক এরফানুল হক নাহিদ, কিশোরগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক কিশোরগঞ্জ পত্রিকার সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি), সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস পান্না, সিনিয়র সাংবাদিক সফিউল আলম দোলন, সাংগঠনিক সম্পাদক এম শাজাহান সাজু, আরেফিন ও ঢাকা রির্পোটার্স ইউনিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন,শিশু সংগঠক মোস্তাক আহমেদ লিটন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments