অনিক রায়, ফরিদপুর অফিস: ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয় বলে ভিডিও ও সংশ্লিষ্টদের বক্তব্য থেকে জানা গেছে। পরে উক্ত সংগঠন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক অ্যাকাউন্টেও মিছিলের ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওটি প্রকাশের বিষয়ে সভাপতি রিয়ানের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি জানান, ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে তাঁর নির্দেশে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের কর্মী কায়েসের নেতৃত্বে রাত ১টার দিকে গোলচত্বর এলাকায় প্রতিবাদ মিছিলটি করা হয়।
প্রায় এক মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে একটি সড়কে কিছু যুবক, হাতে মশাল নিয়ে মিছিল করছেন। এ সময় তাদেরকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিছিলের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments