প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : ভাত নয়, ভোট চাই শ্লোগানে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জজকোর্ট চত্বরের শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র আইনজীবী এড. আজহারুল ইসলাম।
জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীবৃন্দ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা এড.ইউনুচ আলী, এড. আমিনুর রহমান চঞ্চল, এড. সাঈদুজ্জামান জিকোসহ আইনজীবী বৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এড. সাহেদুজ্জামান সাহেদ। বক্তারা বলেন বর্তমান জেলা আইনজীবী সমিতির আহবায়ক শম্ভু নাথ সিংহ এবং সদস্য সচিব বিএনপি নেতা এখলেছার আলী বাচ্চু নির্বাচন না দিয়ে অবৈধভাবে ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা করেযাচ্ছে। সাধারণ আইনজীবীরা সেটা হতে দেবে না। অবিলম্বে জেলা আইনজীবী সমিতির নির্বাচন না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
২৭.০২.২৪
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments