জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি তার নিজের ফেইসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন-পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রিয় কলারোয়া উপজেলা প্রশাসনের, দৃষ্টিআকর্ষণ করছি। প্রাণ প্রিয় ৭নং চন্দনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে সর্ব বৃহত্তর গ্রাম ৬নং ওয়ার্ড হিজলদী গ্রাম। আনন্দের বিষয় হলো, হিজলদী ও দাড়কী গ্রাম নিয়ে আমাদের এই জনপদের পথচলা, তারই ধারা বাহিকতায়, আমরা দুই গ্রামের আপামোর জনগনের পথচলা হাট বাজার সহ সকল, কেনা কাটার, বাজার হলো গয়ড়া বাজার। পবিত্র মাহে রমজানের দিন, এই পবিত্র মাহে রমজানে গরীবের কেনা কাটার একমাত্র জায়গা গয়ড়া বাজার। হিজলদী দাড়কী তথা হিজলদী বাজার রাস্তাদিয়ে, প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে, কিন্তু, দুঃখের বিষয় হলো, হিজলদী বাজার হইতে ঘোজের বটতলা রাস্তাটি কার্পেটিং এর রাস্তা, রাস্তাটি সংস্কারে কার্য ক্রম, বর্তমান চলমান, রাস্তাটির ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তা কলের লাঙ্গল দিয়ে খুড়ে, সেই যে, রেখে চলে গেলো, আর সংস্কারের দেখা মিললোনা, যা ছিলো ভালো সংস্কার করতে গিয়ে, একি হলো, জনগনের এই দুর্ভোগ দেখার আর কেউ নেই, উপজেলা এলজিইডি অফিসে যোগাযোগ করলে বলে দেখছি। পরে জানাচ্ছি, আর দেখাও হলো না এলজিইডির দায়িত্বরত কর্মকতা
ফোনও ধরলোনা, তাই মনে পড়ে যায় আবার, সাংবাদিক ইয়ারব মামার কথা। এ ইউনিয়ন এ সমাজ, যাচ্ছে কোথায়, আমি সরকারে দায়িত্বরত প্রশাসনের নিকট আকুল আবেদন হিজলদী বাজার হইতে ঘোজের বটতালা পর্যন্ত খোঁড়া রাস্তাটি মাহে রমজানের অছিলায় দয়া করে রুলার দিয়ে সমান করে জন দুর্ভোগের হাত থেকে মুক্তি করিয়ে দেন, তা নাহলে আমার সরকারের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। যে ঠিকাদার প্রতিষ্ঠানের কারনে জন দুর্ভোগ তার দায় তাকেই নিতে হবে। তা নাহলে আমারা জনগনকে, সাথে নিয়ে, মানববন্ধনে নামবো। এখন হিজলদী দাড়কীর মানুষ গয়ড়া বাজারে যেতে হলে হিজলদী ফকির পাড়া হয়ে তা নাহলে বিক্রামপুর বয়াডাংগা ঘুরে গয়ড়া বাজার যেতে হচেছ। কলারো উপজেলা এলজিইডি অফিস নামহস্তে আল্লাহ রাস্তে চলছে। আর যদি রুলার না দেন তাহলে রাস্তা যেমন ছিলো তেমন করে দেন। জনগনের আর কষ্ট দিবেন না, প্লিজ, সাথে সাথে তালা কলারোয়া গণমানুষের প্রাণ প্রিয় নেতা বার বার নির্বাচিত সংসদ জননেতা এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। আশা করি এমপি মহোদয় প্রজোনীয় ব্যবস্থা নিবেন ইনশাআল্লাহ।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments