সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক এমডি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমানুল্লাহ কবিরের ৩য় প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি (শনিবার) জামালপুর জেলার মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মো. শাহ্ জামাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু।
প্রধান আলোচক ছিলেন প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবিরের ছেলে, ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র প্রডিউসার সাত-ই-ল কবির।
আমানুল্লাহ কবিরের জীবন-কর্মের মূল্যায়নে বক্তব্য রাখেন- দৈনিক সংবাদের প্রবীন সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি-আমাদের নতুন সময়ের ব্যুারো চীফ খাদেমুল ইসলাম বাবুল, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি-আমাদের সময়ের প্রতিনিধি খাদেমুল ইসলাম অলিদ ও সাধারণ সম্পাদক-সমকালের প্রতিনিধি আব্দুর রাজ্জাক।
আরও বক্তব্য রাখেন- মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক-বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ফরিদুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর পত্রিকার মুত্তাছিম বিল্লাহ, কবি দেলোয়ার হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
সব মন্তব্য
No Comments