চট্টগ্রাম অফিস: আমাদের সমাজ ব্যবস্থায় কিছু শিশু বেড়ে ওঠে সুবিধা বঞ্চিত হয়ে। আর কিছু শিশু েেবড়ে ওঠে সব সুযোগ-সুবিধা পেয়ে। কিছু শিশু বেড়ে ওঠে পথে-ঘাটে, তথা টোকাই। আর কিছু শিশু বেড়ে ওঠে মা-বাবার সাথে সুন্দর আবাসন ব্যবস্থায়। সুদীর্ঘ কাল ধরে এমন ব্যবস্থা চলে আসছে। কেউ না খেয়ে ঘুমায়, আর কেউ না চাইতে পেয়ে যায় অনেক কিছু। কিন্তু এমন কেন? সমাজ ব্যবস্থায় এ পার্থক্য কেন? এমন কাহিনী নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত হয়েছে এক পর্বের নাটক ‘স্বপ্ন ভাল্লুক’।
আল মনসুরের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু। সম্প্রতি চট্টগ্রাম সিটির রোজভ্যালী আবাসিক এলাকা, ওয়ারলেস বিহারী কলোনী, জাকির হোসেন রোড ও কেন্দ্রের নিজস্ব শুটিং সেটে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ, মামুন নাজিম, নাহিদ নেওয়াজ, অগ্মিপ্রভা বৈদ্য, সাওলওনি, অপরাজিতা, আবদুল মান্নান নাম প্রমুখ।
নাটকটির সার্বিক তত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহা ব্যবস্থাপক (জিএম) মাহফুজা আক্তার। শিগগির নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় প্রচারিত হবে বলে জানিয়েছেন অরিন্দম মুখার্জি বিংকু।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments