বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বানারীপাড়ায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে দুই সপ্তাহের কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ২১ জনকে অর্থদণ্ড করা হয়। শনিবার (২৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা ও বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা'র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাকে সহযোগিতা করেন থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. জাফর আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম। এ অভিযানে দিনের প্রথম ভাগে উপজেলার চাখার বাজার ও বানারীপাড়া-বরিশাল সড়কে আইন অমান্য করে যানবাহন চালানো ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১৫টি মামলায় ৭ হাজার ৩ শত টাকা এবং দ্বিতীয় ভাগে বিকাল ৩টার পরে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৬টি মামলায় মোট ৩ হাজার ৫ শত টাকাসহ মোট ২১টি মামলায় ১০ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড করা হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান চলবে।
এদিকে প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments