ডেস্ক রিপোর্ট: দীর্ঘ বিরতীর পর দর্শকদের জমিয়ে আনন্দ দিতে বায়োস্কোপ অরিজিনাল ওয়েব সিরিজ ‘কাবাডি’ নিয়ে প্রথমবারের মতো ওটিটি’তে আসছেন ডিপজল। সেই আগের মতো তেজস্বী রূপে, মজার সব সংলাপ নিয়ে হাজির দর্শকদের সামনে হাজির হবেন তিনি। দেশের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে দর্শকরা উপভোগ করতে পারবেন নতুন ডিপজলকে।
এ ওয়েব সিরিজের গল্প আবর্তিত হয়েছে চার বন্ধুকে নিয়ে। জামান শাওন, খায়রুল বাশার, তামিম মৃধা ও সাফিন আহমেদ – এ চার বন্ধু উদ্যোক্তা হওয়ার পথে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এরপর ঘটনার পরিক্রমনায়, তারা জ্যাকপট লাভ করে। এরপর তাদের সাথে দেখা হয় মিশা সওদাগর ও ডিপজলের। শুরু হয় সোনার হরিণের খোঁজে তাদের অসম্ভব যাত্রা। ওয়েব সিরিজটির গল্পকে আরও জমিয়ে দিতে ‘কাবাডি’তে আরও অভিনয় করেছেন ইন্টারনেট সেনসেশন ডানা, ইশরাত জাহীন ও মোর্শেদ মিশু।
রুবায়েত মাহমুদের পরিচালনায় সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারি। এ সম্পর্কে আরও জানতে ঘুরে আসুন বায়োস্কোপে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments