ডেস্ক রিপোর্ট: আজ ৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় কমিটির সভা শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন দলীয় সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি। সভার শুরুতে জনাব হাসানুল হক ইনু প্রারম্ভিক ভাষন দেন এবং দলের সাধারণ সম্পাদক জনাব শিরীন আখতার এমপি দেশের সর্বশেষ রাজনৈতিক রিপোর্ট উত্থাপন করেন। এরপর রিপোর্টের উপর আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে আলোচনায় অংশ নিয়েছেন দলের কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি আফরোজা হক রীনা এমপি, ফজলুর রহমান বাবুল, মোঃ শহীদুল ইসলাম, শফি উদ্দিন মোল্লা, উম্মে হাসান ঝলমল, নইমুল হক চৌধুরী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, আফজাল হোসেন খান জকি, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, এড. সাদিক হোসেন, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, মোঃ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল হাই মাহবুব, মোঃ নুরুন্নবী, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, সাইফুজ্জামান বাদশা প্রমূখ।
সভাপতির প্রারম্ভিক ভাষণে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হওয়া ও নির্বাচন সময় এগিয়ে আসার সাথে তাল মিলিয়ে দেশের রাজনীতিতে উত্তাপ ও উত্তেজনা বাড়ছে। বিএনপি-জামাত এবং তাদের রাজনৈতিক সঙ্গীরা নির্বাচনের আগেই সরকার উৎখাত করে সংবিধান বহির্ভূত অস্বাভাবিক সরকার আনার জন্য মাঠ গরম করছে, জল ঘোলা করছে। জনাব ইনু বলেন, জামাত-বিএনপির সরকার উৎখাত করে দল নিরপেক্ষ সরকারের দাবি যতই নিষ্পাপ হোক না কেন, দল নিরপেক্ষ সরকারের দাবিটাই জামাত-বিএনপির পক্ষে ছদ্মবেশী প্রক্সি সরকার আনার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। জনাব ইনু বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের ভূ-রাজনৈতিক স্বার্থে নির্লজ্জভাবে জামাত-বিএনপির অসাংবিধানিক রাজনীতি, ষড়যন্ত্র, চক্রান্তের রাজনীতিকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ভ্রান্ত কৌশলে জামাতসহ ধর্মান্ধ, সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি উৎসাহিত ও শক্তিশালী হচ্ছে। জনাব হাসানুল হক ইনু এমপি দেশী-বিদেশী ষড়যন্ত্র-চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান এবং ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন সংগ্রামের ধারায় ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে বাংলাদেশ রাষ্ট্রের আদিশত্রু জামাতসহ ধর্মান্ধ সাম্প্রদায়িক, মৌলবাদী, জঙ্গিবাদী শক্তি এবং বিএনপিসহ তাদের রাজনৈতিক সঙ্গীদের রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখার জন্য সকল দেশপ্রেমিক অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি আহ্বান জানান। সভার শোক প্রস্তাব পাঠ করেন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।
জাসদ জাতীয় কমিটির সভা রাত পর্যন্ত চলবে। সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলির সদস্যবৃন্দ এবং সকল জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করছেন।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments