কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: সাগরে জাল পাতাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের সাত জেলে আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পায়রা বন্দর সংলগ্ন রামনাবাদ নদীর মোহনায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জামাল সিকদার, রিয়াজ ফকির, জামাল হোসেন ও রুবেলকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বাড়ি উপজেলার ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্র জানা গেছে, সাগরে জাল পাতা নিয়ে দুই দল জেলেদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হয়। তাদেরকে তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারহা তাসনিম তৃনা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, এ বিষষে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments