ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহন উপজেলায় নাজমা বেগম (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী শাহীনকে খুজে পাওয়া যাচ্ছে না।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দিঘীর পাড় এলাকায় স্বামী মো. শাহিনের বসতঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় স‚ত্র জানা গেছে, সাত বছর আগে পারিবারিকভাবে নাজমা ও শাহিনের বিয়ে হয়। তাদের ঘরে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। কাজের সুবাদে শাহিনের বাড়িতে বিভিন্ন বয়সী নারীরা আসা-যাওয়া করতেন। এ নিয়ে শাহিনের সঙ্গে স্ত্রী নাজমার ঝগড়া হতো। শনিবার সকালে নাজমার লাশ ঘরে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ খবরে দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গৃহবধূর স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করেছেন। কিন্তু কি কারণে তার মৃত্যু হয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে পলাতক রয়েছে
তবে এটি হত্যা নাকি আত্মহত্যা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে বিষয়টি নিশ্চিত হতে পারবো বলে এই কর্মকর্তা জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments