নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে মা সেলিনা বেগমকে হত্যার দায়ে মেয়ে নুসরাত জেরিন ববিকে(১৬) ১০ বছরের আটক আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ার) বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. আব্দুর রহিম এই আটকাদেশের রায় দেন। দণ্ডপ্রাপ্ত ববি গুরুদাসপুর উপজেলার উত্তর নারীবাড়ি এলাকার নজরুল ইসলামের মেয়ে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মার্চ নুসরাত জেরিন ববি তার স্বামীকে মোটরসাইকেল কিনে দেয়ার জন্য মা সেলিনা বেগমকে চাপ দেয়। কিন্তু ২২ মার্চ মোটরসাইকেল দিতে অস্বীকার করার একপর্যায়ে মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ববি তার মা সেলিনার গলায় ব্লেড দিয়ে পোঁচ দেয়। এতে সেলিনা বেগম ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। পরের দিন সেলিনা বেগমের ভাই সুলতান আহমেদ বাদী হয়ে তার ভাগ্নি নুসরাত জেরিন ববির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
নাটোর জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, ২০২১ সালের ২১ মার্চ নাটোরের গুরুদাসপুরে মেয়ে কর্তৃক মাকে হত্যার মামলায় আদালত সাক্ষী গ্রহণ এবং শুনানি শেষে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মেয়ে ববিকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন। আসামি পলাতক থাকায় , তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা হয় বলে জানান, এই আইনজীবী।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments