স্টাফ রিপোটার: ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস। আজকের এই দিনে বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পক্ষে সংহতি পালন করছে। তারই ধারাবাহিকতায় বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশনের বাংলাদেশি সদস্য সংগঠন গুলোর আয়োজনে ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলার প্রতিবাদে আজ ২৯ নভেম্বর ২০২৩ বুধবার, বিকাল ৪ টায় শাহবাগের প্রজন্ম চত্বরে সংহতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম'র সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজোয়ান হক মুক্ত'র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সজীব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সভাপতি দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক রায়হান উদ্দীনসহ প্রমুখ।
সংহতি সমাবেশে নেতৃবৃন্দ বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ফিলিস্তিনের সাধারণ মানুষের উপরে ইসরাইলি হামলায় বাসস্থান, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুর সংকটে পড়েছে ফিলিস্তিনের ২৩ লাখ মানুষ। দেড় মাসে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন ও সম্পূর্ণ ভূখন্ড ফিরিয়ে দেওয়া ছাড়া এই সংকটের সমাধান নেই। এই দাবিতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানাই আমরা। এরা সারা বিশ্বে মানবিক বিপর্যয় ডেকে আনছে। নতুন করে যুদ্ধ উন্মাদনা তৈরি হচ্ছে। বাংলাদেশও ইসরাইলী বর্বরতাকে সমর্থন করার মধ্য দিয়ে অনেকে গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে। মার্কিন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই আমরা।"
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments