চাঁদপুর প্রতিনিধি: ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী গতকাল চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ধর্মীয় চর্চা করতে এদেশে কারো হৃদয়ে রক্তক্ষরণ হবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করার পাশাপাশি সকলে সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে একসাথে বসবাস করবে। কারো ধর্মীয় অধিকার চর্চায় কোনো বাধা দেওয়া যাবে না।
মন্ত্রী আরো বলেন, এবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কচুয়াতে বিগত সময়ের চেয়ে বেশি বরাদ্দ দিয়েছে সরকার। আগামীতেও ধর্মীয় উৎসব পালনে সব ধরনের সহযোগিতা করা হবে।
স্টাফ রিপোর্টার: পূর্ব-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে লঘুচাপের ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে সব ফ্লাইট আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টায় পাঠানো এক সংবাদ ব ...
স্টাফ রিপোর্টার: সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কর্মরত কিছু কর্মকর্তা জাতীয় পতাকা ব্যবহারের অধিকারী না হয়েও অফিস কক্ষে চেয়ার বা সোফার পেছনে খুঁটিতে খাড়াভাবে জাতীয় পতাকা প্রদর্শন করছেন, এমন অভিয ...
স্টাফ রুপোর্টার: আনন্দ, উচ্ছ্বাস আর বিদায়ের করুণ সুরের মধ্য দিয়ে আজ বুধবার শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক ...
সব মন্তব্য
No Comments