রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধিঃ ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে আব্দুল মোতালিব খান এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৪ ঘটিকায় জয়শ্রী বাজারে ইফতার ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান, বারবার কারা নির্যাতিত নেতা আব্দুল মোতালিব খান বলেন - সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা বিএনপি শক্তিশালী হয়ে গড়ে উঠেছে। বিএনপির নেতা কর্মীরা সকলেই ঐক্যবদ্ধ। তিনি বলেন- জনগণের প্রত্যাশা পুরণে, আমি জনগণের সেবক হিসেবে আপনাদের সাথে থাকতে চাই। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে সকলের কাছে দোয় ও সহযোগিতা কামনা করি। পরে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার পরিাবারের মাগফেরাত কামনা করেন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন - জয়শ্রী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক তরিকুল ইসলাম শান্তু, যুগ্ন আহবায়ক এম এ কালাম আজাদ এর সঞ্চালনায়। বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল (মেম্বার), সাবেক ইউপি সদস্য আবুল কালাম, জয়শ্রী ইউনিয়নের সাবেক যু্বদলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, যুগ্ন সাধারণ সম্পাদক রোশেদ তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক হাবিব, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সারোয়ার হোসেন প্রমূখ।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: প্রায় দুই বছর পরে বরিশালের বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ...
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
সব মন্তব্য
No Comments