স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৬৪ জেলা শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় দেশব্যাপী এক যোগে চলা ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’এর সমাপনী অনুষ্ঠান হলো আজ।১৫ দিন ব্যাপীচলা এআয়োজনের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে. এম. খালিদ এমপি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি সৈয়দ সালাহউদ্দিন জাকী এবং চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জনাব মসিহ্উদ্দিন শাকের।
এবারে উৎসবে প্রদর্শীত ৩৬টি চলচ্চিত্রের মধ্যে ৭ ক্যাটাগরিতে ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ পুরস্কার প্রদান করা হয়েছে ৭জনকে।পুরস্কারের জন্য মনোনয়ন ২০ জনের মধ্যে থেকে ৭ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারের অর্থমূ্ল্য হলো শ্রেষ্ঠচলচ্চিত্র- ২ লক্ষ টাকা, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা-
১ লক্ষ৫০ হাজার টাকা, বিশেষ জুরি-১ লক্ষ টাকা, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সাউন্ড ডিজাইনার, এবং শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইনার প্রতিজন পাচ্ছেন ৫০ হাজার টাকা।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments