ডেস্ক রিপোর্ট: আজ ৩ নভেম্বর, ২০২৩ শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলা কমিটির সভাপতি, পিরোজপুর জেলা ১৪ দলের অন্যতম নেতা বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা সহ দক্ষিণ অঞ্চলের ঐতিহাসিক কৃষক খেতমজুর ভূমিহীন আন্দোলন নড়াই সংগ্রামের বারবার কারাভোগকারী, ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তম আলী ও জাতীয় পার্টির (জেপি) নেতৃবৃন্দের নামে মাফিয়া চক্রের প্রাণনাশের হুমকি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড জাকির হোসন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড এ্যাড. ফিরোজ আলম, কমরেড এ্যাড. জোবায়দা পারভীন, কমরেড মুর্শিদা আখতার নাহার, ঢাকা মহানগর উত্তর ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, বাংলাদেশ যুব মৈত্রীর সহ-সভাপতি আব্দুল আহাদ মিনার, সাবেক ছাত্র নেতা ও উন্নয়ন কর্মী জনাব গোলাম মোস্তফা, সাবেক ছাত্র নেতা ও উন্নয়ন কর্মী জনাব কাজী এনায়েত হোসেন শিবলু, বাংলাদেশ ছাত্র মৈত্রী সভাপতি অতুলন দাস আলো, সাবেক যুব নেতা খান মোঃ নূরে আলম, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তম আলী, জাতীয় পার্টির (জেপি) নেতা আতিকুল ইসলাম তালুকদার, মামুনুর রশিদ সরদার, ফরিদ মল্লিক, মনির সরদারসহ নেতৃবৃন্দকে প্রাণনাশের হুমকি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। নেতৃবৃন্দ মাফিয়া চক্রের অশুভ পায়তারা বন্ধের আহবান জানান। প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করেন।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments