স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুন সমাজ বিপদগামী হচ্ছে। মাদকসহ সোশাল মিডিয়ায় আসক্ত হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন প্রতিশ্রুতি দিবো না। প্রার্থীরা নির্বাচন আসলেই নানান রকম প্রতিশ্রুতি দেয়। আমি এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশসহ পর্যাপ্ত খেলার মাঠ আমি পুনরুদ্ধার করবো। কারণ, আমি যেসব জায়গায় খেলার মাঠ নির্মাণ করেছিলাম সেগুলো বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিলো।
শুক্রবার বিকালে আরামবাগ বালুমাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এরআগে মির্জা আব্বাস শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগে অংশ নেন। আরামবাগে প্রীতি ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় গণসংযোগ এবং ধানের শীষের সমর্থনে মিছিলে অংশ নেন। এরপর তিনি ব্যাংক কলোনী মসজিদ এলাকায় গণসংযোগে অংশ নেন। রাতে তিনি ঢাবি জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের স্বরস্বতী পূজার অনুষ্ঠানে অংশ নিবেন এবং রমনা কালিমন্দির সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করবেন।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments