স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতেই মারা গেছেন ৪ জন। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৬ জনে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ১ হাজার ২৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন।
অন্যদিকে গত একদিনে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৭ জন। এ নিয়ে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২০১ জনে। হাসপাতাল থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন রোগী।
স্টাফ রিপোর্টার: দেশে হাম (Measles) পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৪ জন করে সন্দেহজনক হামে মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্স ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনই সন্দেহজনক হাম রোগী, নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি। আজ ১২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমা ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুক্ ...
সব মন্তব্য
No Comments